একটি প্যারোডি
রচনা ও কণ্ঠঃ খন্দকার জাহিদ হাসান
মূল সঙ্গীতঃ হিন্দি ‘জিরো’ ছায়াছবির গান ‘মেরে নাম তু…’
ও ডার্লিং, মাই ডার্লিং,
মুই তো জানিই তুমার মাথা ভর্তি খালি গোবর,
বিজ্ঞানী হইয়া তো
বইছো তবুও রাখো না মাইন্ষের মুনের খবর
আমি হইতে পারি বামন তাতে কি?
নাইচা-গাইয়া তো তুমার মাথা খাইছি,
দ্যাখো কতো কি করতে পারি, দ্যাখো তুমিঃ
আগামাথা কিছু বুঝবা না আমার কামের,
বইয়া বইয়া দ্যাখো তুমি খালি,
হাসি দিয়া চিড়া ভিজবো না লাগবো দেওন
তার লগে লগে দুই হাত তালি।।
পারোই তো একডাই কাম বইয়া বইয়া ডিম পাড়তে
আর পারো আসমানে দামী সব রকেট ছাড়তে
কিন্তু আমার লাহান বান্দর নাচতে পারবা না কখনো
পারবা নাতো কারেও খুইলা কইতে মুনের কথা কুনো
তাই আইজ লাভ-লোকসান কার কতো কে জানে!
দেখুম আইজ কে দেয় মই কার পাকা ধানে,
তারপর যাইবো তুমার মাথাডা ঘুইরা ডার্লিং।
আগামাথা... হাত তালি।।
শুনলাম মুঙ্গল গ্রহে আমারে নাকি পাঠাইবা
কামডা কি ভালা হইবো সেইডা দ্যাখো ভাইবা
আখেরে মুই যামু তো জুয়ান রইয়া
ফির্যা দেখুম তুই গ্যাছস্ বুড়ী হইয়া
তাই কই, করিস্ না তুই এত ফুটানি
মুই তো জারিজুরি তোর সবই জানি
বাকী জীবনডা আল্লাহ্-বিল্লাহ্ কইরা কাটা।
আগামাথা... হাত তালি।।